এ বছর ৩০ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত IM Japan- Bangladesh Goodwill Mission for High School Students প্রোগ্রাম এর আওতায় ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থী ইয়াসীন আরাফাত এবং তাসনিম আহমেদ জাপান সফর করে।
এ সফরের প্রায় দুই মাস পর আজ ১৮ নভেম্বর ২০২৫ তারিখে IM Japan এর পক্ষ থেকে ঢাকা কমার্স কলেজে সৌজন্য সফরে আসেন Mr. Fukagawa Masahiko, Managing Director, International Manpower Development Organisation, Japan (IM Japan) এবং একই প্রতিষ্ঠানের Dhaka Representative Office এর General Manager Mr. Uchida Hideaki.
সম্মানিত অতিথিদ্বয়কে স্বাগত জানান প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং IM Japan প্রোগামের আওতায় জাপানগামী শিক্ষার্থী বাছাই প্রক্রিয়ার আহবায়ক ইংরেজি বিভাগের চেয়ারম্যান খন্দকার মো. হাদিউজ্জামান।
অতিথিদ্বয় এই সফরে জাপান ভ্রমণ করে আসা শিক্ষার্থীদের জাপান ভ্রমণের অভিজ্ঞতা শোনেন এবং বর্তমানে তাদের অ্যাকাডেমিক অবস্থা ও ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে খোঁজ নেন।
এছাড়াও তারা দ্বাদশ শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখার একটি করে সেকশনে এবং স্নাতক পর্যায়ের একটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করেন। তাঁরা জাপানে উচ্চ শিক্ষা গ্রহণ ও কর্মসংস্থানের ব্যাপারে শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন।
Mr. Fukagawa Masahiko এবং Mr. Uchida Hideaki পরে কলেজের বিভিন্ন বিভাগ, সেমিনার, দেয়ালিকা ও ছাদ বাগান পরিদর্শন করেন। তাঁরা কলেজের অডিটোরিয়াম পরিদর্শন কালে ব্যাডমিন্টন খেলায় অংশগ্রহণ করেন। তাঁরা কলেজের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আগামীতেও যেন IM Japan প্রোগ্রামের আওতায় ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীরা জাপান সফরের সুযোগ পায় সে ব্যাপারে আশ্বাস প্রদান করেন এবং আগামীতে ঢাকা সফরকালে ঢাকা কমার্স কলেজে আসার আশাবাদ ব্যক্ত করেন। বিদায়ের পূর্বে তাঁরা IM Japan এর পক্ষ থেকে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) স্যারকে বিশেষ উপহার প্রদান করেন।