DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে শাহাদাত বরণকারী শহিদদের প্রতি ......

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে শাহাদাত বরণকারী শহিদদের প্রতি ......

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষ্যে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারিতে শাহাদাত বরণকারী শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। আজ সকালে বিভিন্ন বিভাগের পক্ষ থেকে কলেজের অভ্যন্তরে অবস্থিত শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় এবং শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

প্রথমে কলেজ গভর্নিং বডির পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অধ্যক্ষ(ভারপ্রাপ্ত), উপাধ্যক্ষ, প্রশাসন এবং শিক্ষক প্রতিনিধিগণ। কলেজ প্রশাসনের পক্ষে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং শিক্ষক সচিব ও জাতীয় দিবস উৎযাপন কমিটির আহবায়ক জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিল্লাহ, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। অ্যাকাডেমিক কমিটির পক্ষে শ্রদ্ধা অর্পণ করেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবর্গ এবং শিক্ষার্থী উপদেষ্টাগণ।

এরপর পুষ্পস্তবক অর্পণ করে বাংলা বিভাগ, ইংরেজি বিভাগ, ব্যবস্থাপনা বিভাগ, হিসাববিজ্ঞান বিভাগ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ, মার্কেটিং বিভাগ, অর্থনীতি বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, সিএসই বিভাগ, পরিসংখ্যান বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, জীববিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগ।

এছাড়াও পুষ্পস্তবক অর্পন করে ঢাকা কমার্স কলেজের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কমার্স কলেজ ছাত্রী হোস্টেল, ডরমেটরির শিক্ষার্থীবৃন্দ, ঢাকা কমার্স কলেজের আবাসিক ভবনে বসবাসরত শিক্ষক পরিবার, এক্স ক্যাডেট বিএনসিসি, মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এক্স ডিসিসিয়ান, ইংলিশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন, কলেজের লাইব্রেরি শাখা, শারীরিক শিক্ষা বিভাগ, বিএনসিসি, রোভার স্কাউট গ্রুপ ও স্টাফ কোয়ার্টার।

Total Views : 144