DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
ঢাকা কমার্স কলেজের `৩৪তম অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫` অনুষ্ঠিত হয় আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে।

ঢাকা কমার্স কলেজের `৩৪তম অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫` অনুষ্ঠিত হয় আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে।

ঢাকা কমার্স কলেজের '৩৪তম অভ্যন্তরীণ ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ২০২৫' অনুষ্ঠিত হয় আজ ২২ ডিসেম্বর ২০২৫ তারিখে। উল্লেখ্য এ বছর ৫ থেকে ১১ নভেম্বর কলেজে শিক্ষা সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সংস্কৃতির বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের আজ পুরস্কৃত করা হয়। একইসঙ্গে উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ে শ্রেণিকার্যক্রমে শতভাগ উপস্থিতি এবং স্নাতক পর্যায়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পর তাঁর মূল্যবান বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য তার সময়ে গৃহীত বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। প্রযুক্তিনির্ভর শিক্ষা, বিদেশি ভাষা শিখন, যুগোপযোগী শিক্ষানীতি গ্রহণ, সেশনজট নিরসনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি আশা প্রকাশ করেন যে, ঢাকা কমার্স কলেজের শিক্ষার্থীদের তিনি পৃথিবীর সুপ্রতিষ্ঠিত বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থায় দেখতে চান। অনুষ্ঠানে বিশিষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ড. মাসফিকুস সালেহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার।

অনুষ্ঠান শুরুর আগে অতিথিবৃন্দ 'তারুণ্যের বিজয় ২০২৫' শীর্ষক দেয়ালিকা ও আলোকচিত্র প্রদর্শনী উদবোধন ও পরিদর্শন করেন। জুলাই গণভ্যুত্থান ২০২৪, মহান বিজয় দিবস এবং আধিপত্যবাদবিরোধী সংগ্রামে শাহাদাতবরণকারী শরিফ ওসমান হাদি স্মরণে প্রদর্শনীটি বাস্তবায়ন করছে কলেজের আর্টস অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব।

আজকের অনুষ্ঠানকে আলোকিত ও উৎফুল্ল করে তোলে কলেজের প্রতিষ্ঠাতা প্রফেসর কাজী নুরুল ইসলাম ফারুকী স্যারের উপস্থিতি। কলেজের পক্ষ থেকে তাঁকে ইমেরিটাস অধ্যাপক পদে সম্মাননাপত্র প্রদান করা হয়। তাঁকে উদ্দেশ্য করে মানপত্র পাঠ করেন উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।

আজকের অনুষ্ঠানমঞ্চে আরও উপস্থিত ছিলেন কাজী শামছুন নাহার ফারুকী, সদস্য, গভর্নিং বডি; প্রফেসর ডা. কাজী মো. নুর উল ফেরদৌস, সদস্য, গভর্নিং বডি; শামা আহমাদ, আহবায়ক, সাংস্কৃতিক কমিটি এবং তন্ময় সরকার, আহবায়ক, ক্রীড়া কমিটি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রতিযোগিতায় বিজয়ী এবং অন্যান্যদের জন্য সৌজন্যমূলক পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মকর্তাদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন মো. আব্বাস উদ্দীন, উপ-প্রশাসনিক কর্মকর্তা ও আবুল কালাম, উপ-হিসাবরক্ষণ কর্মকর্তা। শিক্ষকদের পক্ষে পুরস্কার গ্রহণ করেন শিক্ষক সচিব প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন।

Total Views : 705