DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতিনিয়ত উৎসাহিত করতে ঢাকা কমার্স কলেজের একটি নিয়মিত আয়োজন `উচ্চমাধ্যমিক শ্রেণির পর্ব পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত .

মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতিনিয়ত উৎসাহিত করতে ঢাকা কমার্স কলেজের একটি নিয়মিত আয়োজন `উচ্চমাধ্যমিক শ্রেণির পর্ব পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত .

মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থীদের প্রতিনিয়ত উৎসাহিত করতে ঢাকা কমার্স কলেজের একটি নিয়মিত আয়োজন 'উচ্চমাধ্যমিক শ্রেণির পর্ব পরীক্ষায় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা।'

আজ ৬ এপ্রিল ২০২৬ তারিখে প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স হলে ২০২৪-২৫ সেশনের (দ্বাদশ শ্রেণি) ৪র্থ পর্ব পরীক্ষা এবং ২০২৫-২৬ সেশনের (একাদশ শ্রেণি) ১ম পর্ব পরীক্ষায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

উভয় শ্রেণির ব্যবসায় শিক্ষা শাখা ও বিজ্ঞান শাখার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ১ম থেকে ২০তম স্থানপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, আহবায়ক, পরীক্ষা নিয়ন্ত্রণ শাখা।

অনুষ্ঠানে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মো. ইউনুছ হাওলাদার, প্রফেসর সাজনিন আহমদ, প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী, প্রফেসর ড. বিষ্ণুপদ বণিক, প্রফেসর শনজিত সাহা, প্রফেসর মো. মঞ্জুরুল আলম ও প্রফেসর সুরাইয়া পারভীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর মো. মঈনউদ্দিন আহমদ ও জনাব মো. নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক।

তাঁরা শিক্ষার্থীদের প্রতি উৎসাহমূলক কথা বলেন ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে বরুণা সরকার (একাদশ শ্রেণি) ও জুনায়েদ শাহরিয়ার জীভান (একাদশ শ্রেণি)। অনুষ্ঠান পরিচালনা ও উপস্থাপনায় ছিলেন মো. হাশিম রেজা, প্রভাষক, বাংলা বিভাগ।

Total Views : 380