DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
ঢাকা কমার্স কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত স্নাতক পর্যায়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ....

ঢাকা কমার্স কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত স্নাতক পর্যায়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ....

ঢাকা কমার্স কলেজের ইংরেজি বিভাগ কর্তৃক আয়োজিত স্নাতক পর্যায়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৮ মে ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন। সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক জনাব খন্দকার মো. হাদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব সমীরন পোদ্দার, সহযোগী অধ্যাপক। বিভাগের সকল শিক্ষকের উপস্থিতিতে কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে জীবনমুখী বক্তব্য ও দিকনির্দেশনা প্রদান করেন প্রফেসর সাদিক মো. সেলিম, প্রফেসর মো. মঈনউদ্দিন আহমদ এবং জনাব রত্না খানম, সহকারী অধ্যাপক।

অনুষ্ঠানে সম্মানিত অতিথিদ্বয় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি পুরস্কার তুলে দেন।

আলোচনা ও পুরস্কার বিতরণ পর্ব শেষে শিক্ষার্থীদের পরিবেশনায় সংক্ষিপ্ত সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়।

Total Views : 196