গত ৭ থেকে ৯ মে ২০২৫ তারিখে Notre Dame College IT Club কর্তৃক আয়োজিত The Premier National Tech Event, INIT 6.0 এর বিভিন্ন ইভেন্টে অংশ নিয়ে বিজয়ী হয় Dhaka Commerce College IT and Science Club এর কয়েকজন শিক্ষার্থী।
বিজয়ী শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট ক্লাব মডারেটর পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. শামিউল আলমকে অভিনন্দন জানিয়েছেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং প্রফেসর ড. আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।
বিজয়ী ও অভিনন্দিত শিক্ষার্থীরা হলো:
Hackathon বিভাগে- সাদমান রশীদ, জাকিয়া জাহিন জেরিন ও মোবারক হোসেন।
Wall Magazine বিভাগে- সাদমান রশীদ, লাম আল জামি, আমিমুস সাফফাত ও আবু জার হাসান।
Tack Article Writting বিভাগে- তাহেরা সুবহা
Meme Contest বিভাগে আরমান শাহ।