DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
২৩তম টিচার্স ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম–২০২৬ ..

২৩তম টিচার্স ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম–২০২৬ ..

গত ২৩–২৫ জুন ২০২৬ ঢাকা কমার্স কলেজে ২৩তম টিচার্স ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম–২০২৬ অনুষ্ঠিত হয়। কলেজের প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকা কমার্স কলেজের উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর ইমেরিটাস কাজী মো. নুরুল ইসলাম ফারুকী ১৯৮৯ সালে কলেজ প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও মানোন্নয়ন এবং কলেজটিকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে এ ওরিয়েন্টেশন ও ট্রেনিং প্রোগ্রামের প্রচলন করেন।

প্রথম দিন (২৩ জুন, মঙ্গলবার)

সকাল ৮:০০ টায় শিক্ষকবৃন্দের নিবন্ধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন জনাব আব্দুস সামাদ ও জনাব সঞ্চয়ন ভট্টাচার্য। স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহ্বায়ক, ইংরেজি বিভাগের অধ্যাপক মো. মঈনউদ্দিন আহমদ। এরপর ওরিয়েন্টেশন ও ট্রেনিংয়ের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী ফয়েজ আহাম্মদ। তিনি কলেজের সার্বিক কার্যক্রমের ওপর গুরুত্বারোপের পাশাপাশি শিক্ষক প্রশিক্ষণের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

সকাল ৯:০০ টায় প্রথম অধিবেশনে হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আবদুস সালাম 'শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা ও পাঠদান পদ্ধতি: প্রেক্ষিত ঢাকা কমার্স কলেজ' শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন ইংরেজি বিভাগের অধ্যাপক সাদিক মো. সেলিম। মুক্ত আলোচনায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

দুপুর ২:০০ টায় দ্বিতীয় অধিবেশনে কলেজের বিভিন্ন বিভাগের ৭ জন নবীন লেকচারভিত্তিক শিক্ষক পাঠদান উপস্থাপন করেন। পাঠদানকারী শিক্ষকদের মধ্যে ছিলেন জনাব মো. মোজাম্মেল হক, জনাব সাবিহা আফরোজ বৃষ্টি, জনাব ছাবিকুন নাহার, জনাব সানজিদা রহমান সেতু, জনাব মো. ইবাদত হোসেন, জনাব মো. মোশাররফ হোসেন এবং জনাব মো. জিয়াদুল দিশা। তাঁদের পাঠদান মূল্যায়ন করেন সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যানবৃন্দ এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী ফয়েজ আহাম্মদ।

দিনের তৃতীয় অধিবেশন শুরু হয় বিকেল ৩:৩০ টায়। এ অধিবেশনে পরিসংখ্যান বিভাগের অধ্যাপক এ. এইচ. এম. সাইদুল হাসান 'শৃঙ্খলা ও নৈতিকতা: প্রেক্ষিত ঢাকা কমার্স কলেজ' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধের মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ আখতার হোসেন। এ পর্বেও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করেন। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ করে তোলে।

প্রথম দিনের সঞ্চালক ও রেপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মো. আল-মামুন, জনাব উম্মে সালমা, জনাব আহসান উদ্দিন খান, জনাব সোনিয়া আরেফিন, জনাব আনিকা আক্তার লিমা, জনাব নিশাত ফারজানা এবং জনাব সানজিদা নাসরিন।

দ্বিতীয় দিন (২৪ জুন, বুধবার)

দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন শুরু হয় সকাল ৮:৩০ টায়। এ পর্বে হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোশারেফ হোসেন 'পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র প্রণয়ন, হল ব্যবস্থাপনা ও উত্তরপত্র মূল্যায়ন' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। পরীক্ষা পদ্ধতি ও হল ব্যবস্থাপনা বিষয়ে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মুহম্মদ আমিনুল ইসলাম। সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়ন বিষয়ে বক্তব্য প্রদান করেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক দেওয়ান জোবাইদা নাসরিন। সবশেষে দিনের আলোচ্য বিষয়গুলোর সারসংক্ষেপ তুলে ধরেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।

বেলা ১১:৩০ টায় দ্বিতীয় অধিবেশনে গ্রুপ ডিসকাশনের মাধ্যমে সকল শিক্ষকের অংশগ্রহণে একটি ব্যতিক্রমধর্মী সেশন পরিচালনা করেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক কাজী সায়মা বিনতে ফারুকী। তাঁর নেতৃত্বে পরীক্ষা পদ্ধতি, প্রশ্নপত্র প্রণয়ন, হল ব্যবস্থাপনা ও উত্তরপত্র মূল্যায়ন-সংক্রান্ত সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনার জন্য ৮ জন শিক্ষার্থী উপদেষ্টার অধীনে সকল শিক্ষককে ৮টি দলে বিভক্ত করা হয়। শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আলোচনায় উঠে আসা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সুপারিশ আকারে উপস্থাপন করেন শিক্ষার্থী উপদেষ্টাগণ। এ পর্বে সহযোগিতা করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক সুরাইয়া পারভীন।

দিনের তৃতীয় অধিবেশন শুরু হয় দুপুর ২:৩০ টায়। এ পর্বে সাইকোলজিস্ট ও মেন্টাল হেলথ এক্সপার্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অনারারি প্রফেসর অধ্যাপক ড. মেহতাব খানম মানবজীবনের বিভিন্ন বিষয়ের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের আলোকে 'Stress & Time Management' শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ঢাকা কমার্স কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী ফয়েজ আহাম্মদ দ্বিতীয় দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

দ্বিতীয় দিনের সঞ্চালক ও রেপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন যথাক্রমে জনাব মো. আল-মামুন, জনাব জান্নাতুল ফেরদৌস রাকা, জনাব ড. সাহেলা আলম এবং জনাব এ. এস. এম. আসাদুর রহমান।

তৃতীয় দিন (২৫ জুন, বৃহস্পতিবার)

তৃতীয় দিন ছিল ২৩তম টিচার্স ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম–২০২৬-এর সমাপনী দিন।

দিনের প্রথম অধিবেশনে ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক, শিক্ষার্থী উপদেষ্টা (উ.মা.) এবং ডিসিসি রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. বিষ্ণু পদ বণিক 'Research Methodology and Publication' শীর্ষক একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধটির বিষয়ে মুখ্য আলোচক ছিলেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক শরীফ নিয়াজ। অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. মঈনউদ্দিন আহমদ গবেষণার গুরুত্ব তুলে ধরে শিক্ষকদের বিভিন্ন অনুপ্রেরণামূলক পরামর্শ প্রদান করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী ফয়েজ আহাম্মদ গবেষণাকর্মে শিক্ষকদের উদ্বুদ্ধ করতে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা ও মূল্যবান দিকনির্দেশনা তুলে ধরেন। সবশেষে প্রশ্নোত্তর পর্বে শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. বিষ্ণু পদ বণিক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) অধ্যাপক আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।

বেলা ১১:৩০ টায় দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের মাস্টার ট্রেইনার দেওয়ান নাহিদ রেজা 'Impact of AI Practice in Teaching & Learning' শীর্ষক এক প্রবন্ধ উপস্থাপন করেন। মুখ্য আলোচক ছিলেন সিএসই বিভাগের সহকারী অধ্যাপক নার্পিস হায়দার। প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে অধিবেশনটির সমাপ্তি ঘটে।

বিকেল ২:৩০ টায় তৃতীয় ও সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হয়। এ অধিবেশনে উপস্থিত ছিলেন গভর্নিং বডির মাননীয় চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার। এছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির সম্মানিত সদস্য অধ্যাপক ড. মো. সাইফুল আলম, অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী, অধ্যাপক মো. আবু তালিব, অভিভাবক প্রতিনিধি বি. এম. ফারুক এবং অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক মো. মঈনউদ্দিন আহমদ।

এ পর্বে নবীন ও প্রবীণ শিক্ষকদের সমন্বয়ে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যাপক ড. মোহাম্মদ নুরুন্নবী এবং অধ্যাপক ড. মো. সাইফুল আলম।

অনুষ্ঠানের সমাপনী পর্বে ঢাকা কমার্স কলেজের গভর্নিং বডির মাননীয় চেয়ারম্যান জনাব বিজন কান্তি সরকার শিক্ষকবৃন্দের মধ্যে সনদপত্র বিতরণ করেন। তিনি কলেজের ভবিষ্যৎ অগ্রযাত্রা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে ২৩তম টিচার্স ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম–২০২৬-এর সমাপ্তি ঘোষণা করেন।

তৃতীয় দিনের সঞ্চালক ও র‌্যাপোর্টিয়ারদের মধ্যে ছিলেন যথাক্রমে জনাব সঞ্চয়ন ভট্টাচার্য, জনাব সাদিয়া সুলতানা, জনাব তাসনুভা শারমীন, জনাব শিরিন আক্তার, জনাব রেজাউল আহমেদ ও জনাব পার্থ বাড়ৈ।

Total Views : 46