আজ ১৩ মে ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের প্রকৌশল শাখার টেকনিশিয়ান জনাব অমল বাড়ৈ এবং নিরাপত্তা শাখার নিরাপত্তা প্রহরী জনাব নান্টু বালার অবসরজনিত বিদায় উপলক্ষ্যে প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স কক্ষে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। সকল কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে তাদের বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে দীর্ঘ কর্মজীবনে তাদের সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দক্ষতার নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। স্মৃতিচারণ করা হয় তাদের কর্মজীবনে বিভিন্ন জনের সাথে সৃষ্ট বিভিন্ন সৌহার্দপূর্ণ মুহুর্ত ও ঘটনা নিয়ে। অনুষ্ঠানে তাদের ভবিষ্যৎ জীবনের জন্য সুস্বাস্থ্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু প্রত্যাশা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। তিনি জনাব অমল বাড়ৈকে ফুল, উপহার ও ক্রেস্ট প্রদান করেন। বক্তব্য প্রদানের পাশাপাশি জনাব নান্টু বালাকে ফুল, উপহার ও ক্রেস্ট প্রদান করেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন। বিদায়ী কর্মচারীদ্বয়ের কর্মজীবন নিয়ে বিশেষ বক্তব্য প্রদান করেন জনাব খন্দকার মো. হাদিউজ্জামান, সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান, ইংরেজি বিভাগ এবং সহ-সভাপতি, ঢাকা কমার্স কলেজ কল্যাণ সংঘ।
উপ-প্রশাসনিক কর্মকর্তা জনাব আব্বাস উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জনাব মো. আশরাফ আলী, হিসাবরক্ষণ কর্মকর্তা, জনাব মো. লিয়াকত আলী, সহকারী প্রকৌশলী, জনাব মো. দুলাল, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক, জনাব আলী মোহাম্মদ, অফিস সহকারী এবং জনাব মোহাম্মদ ইয়াছিন মিয়া, জ্যেষ্ঠ অফিস সহায়ক।
দীর্ঘ কলেজ জীবনের স্মৃতিময় আলোচনায় কলেজ কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন জনাব অমল বাড়ৈ এবং জনাব নান্টু বালা।