ঢাকা কমার্স কলেজ হিসাববিজ্ঞান বিভাগ ৪র্থ বর্ষের (২৮ তম ব্যাচ) শিক্ষার্থীদের শিল্প কারখানা পরিদর্শনের অংশ হিসেবে বিটপি গ্রুপের তারাশিমা অ্যাপারেলস, কইট্টা, মানিকগঞ্জ পরিদর্শন করা হয়। পরিদর্শক কমিটির আহবায়ক ছিলেন প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, হিসাববিজ্ঞান বিভাগ এবং সদস্য ছিলেন মোহাম্মদ মাসুদ পারভেজ, সহযোগী অধ্যাপক, হিসাববিজ্ঞান বিভাগ। পরিদর্শক টিম কৃতজ্ঞতা প্রকাশ করে তারাশিমা অ্যাপারেলসের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের নিকট।
পরিদর্শনে শিক্ষার্থীবৃন্দ প্রতিষ্ঠানটির যাত্রা শুরুর ইতিহাস থেকে শুরু করে এর উৎপাদন পদ্ধতি, মার্কেটিং পলিসি এবং গৃহীত যুগোপযোগী নানা পদ্ধতি ও পলিসি সম্পর্কে অবহিত হয়। শিক্ষার্থীবৃন্দের বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণে এই পরিদর্শন দারুণভাবে কাজে দিবে বলে তারা নিজেরা অনুভূতি ব্যক্ত করে।