DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
গত ১৮ মে ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের মার্কেটিং বিভাগের উদ্যোগে বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য  ...

গত ১৮ মে ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের মার্কেটিং বিভাগের উদ্যোগে বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য ...

গত ১৮ মে ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের মার্কেটিং বিভাগের উদ্যোগে বিবিএ (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য SKB Stainless Steel Mills Limited-এ সারাদিনব্যাপী একটি শিক্ষাসফরের আয়োজন করা হয়।

শিক্ষাসফরে বিভাগের চেয়ারম্যান প্রফেসর দেওয়ান জোবাইদা নাসরীন, প্রফেসর শনজিত সাহা এবং জনাব ফারহানা আক্তার সাদিয়া, সহযোগী অধ্যাপক শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করেন।

সকালে প্রতিষ্ঠানটিতে পৌঁছানোর পর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আবু খালেদ অত্যন্ত আন্তরিকতার সাথে শিক্ষক ও শিক্ষার্থীদের স্বাগত জানান। পরবর্তীতে তিনি কোম্পানির ইতিহাস, প্রাতিষ্ঠানটির কার্যক্রম, উৎপাদন প্রক্রিয়া, মার্কেটিং সিস্টেম এবং প্রশাসনিক কাঠামো সম্পর্কে বিস্তারিত তুলে করেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় শিক্ষার্থীরা এতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার এর উৎপাদন পদ্ধতি এবং উৎপাদিত বিভিন্ন পণ্যের মান নিয়ন্ত্রণ কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করে।

এই শিক্ষাসফরকে আরও স্মরণীয় করে রাখতে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বৃক্ষরোপণের বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।

SKB Stainless Steel Mills Limited-এ আয়োজিত এই শিক্ষাসফর শিক্ষার্থীদের বাস্তব কর্মপরিবেশ সম্পর্কে ধারণা গ্রহণ এবং তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের সাথে সমন্বয় করার সুযোগ সৃষ্টি করে দেয়।

Total Views : 214