DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ আয়োজিত আন্তঃসেকশন সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনালে  ....

আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ আয়োজিত আন্তঃসেকশন সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনালে ....

আজ ২০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ আয়োজিত আন্তঃসেকশন সাধারণ জ্ঞান প্রতিযোগিতার ফাইনালে তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হয়েছে ধানসিঁড়ি হাউজ। উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী উপদেষ্টাদের তত্ত্বাবধানে গঠিত ৮টি দলের মধ্যে ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে ধানসিঁড়ি হাউজ ও যমুনা হাউজ। অংশগ্রহণকৃত বিজ্ঞান শাখার ৪ টি ও ব্যবসায় শিক্ষা শাখার ৪ টি হাউজের মধ্যে ফাইনালে উভয় শাখার একটি করে দল উত্তীর্ণ হয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে প্রথম দুই রাউন্ডে দুই দল একবার করে এগিয়ে থাকলেও ৩ রাউন্ড শেষে সমতা বিরাজ করব। ৪র্থ রাউন্ডে এসে বিজয় নিশ্চিত করে ধানসিঁড়ি হাউজ । বিজয়ী হাউজের সদস্যবৃন্দ হলো মোঃ আব্দুল্লাহ আল সাইদ (দলনেতা), ফুয়াদ বিন আব্দুল্লাহ, ওয়াহিদা জান্নাতী আদনী, সালেহউদ্দীন সাজিম

ও ওয়াসিফ ওসমান।

আজ প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এই ফাইনালে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত); সার্বিক পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সরাসরি তত্ত্বাবধানের পাশাপাশি আজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কমিটির আহবায়ক জনাব হাফিজা শারমিন, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ; ধানসিঁড়ি হাউজের তত্ত্বাবধায়ক প্রফেসর সঞ্জিত সাহা (শিক্ষার্থী উপদেষ্টা) এবং যমুনা হাউজের তত্ত্বাবধায়ক প্রফেসর সুরাইয়া পারভীন (শিক্ষার্থী উপদেষ্টা)। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কমিটির অন্যান্য সদস্যসহ শিক্ষকদের একাংশ। প্রতিদ্বন্দ্বী ২টি দলের সমর্থনে অনেক সহপাঠিকে উপস্থিত হয়ে অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায়।

অনুষ্ঠানের বিচারকের দায়িত্ব পালন করেন ড. শবনম নাহিদ স্বাতী, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। বিচারকের সহকারী হিসেবে ছিলেন জনাব মো. শামিউল আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ ও জনাব মো. তুহিন বিশ্বাস, সহকারী অধ্যাপক ও চেয়ারম্যান, গণিত বিভাগ। মো. হাশিম রেজা, প্রভাষক বাংলা বিভাগের সঞ্চালনায় অনুষ্ঠানে ৪টি রাউন্ড ও পুরস্কার প্রদান পর্ব পরিচালনায় ছিলেন জনাব তন্ময় সরকার, সহযোগী অধ্যাপক, ব্যবস্থাপনা বিভাগ, জনাব অনুপম বিশ্বাস, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, জনাব ফারজানা হক ববি, সহকারী অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, জনাব রত্না খানম, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ এবং মডারেটর ঢাকা কমার্স কলেজ সাধারণ জ্ঞান ক্লাব এবং জনাব মোহাম্মদ রাকিবুর রহমান, সহকারী অধ্যাপক, জীববিজ্ঞান বিভাগ।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল, রানার্স আপ দল এবং কোয়ার্টার ফাইনাল ও সেমি ফাইনালে বিশেষ দক্ষতা প্রদর্শনকারী ২ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।

Total Views : 232