DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
বাংলাদেশ স্কাউটের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলা রোভারের কমিশনার জনাব মু. ওমর আলী, এলটি এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে

বাংলাদেশ স্কাউটের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলা রোভারের কমিশনার জনাব মু. ওমর আলী, এলটি এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে

বাংলাদেশ স্কাউটের সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা জেলা রোভারের কমিশনার জনাব মু. ওমর আলী, এলটি এর নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

৭ সদস্যের প্রতিনিধিদল ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউটের সদস্যদের সাথে পরিচিত হন এবং তাদের বিভিন্ন কার্যক্রম, সীমাবদ্ধতা, সম্ভাবনা, জাম্বুরি অভিজ্ঞতা এবং বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে অবহিত হন।

প্রতিনিধিদল এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এতে ঢাকা কমার্স কলেজের পক্ষ থেকে অংশগ্রহণ করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত); প্রফেসর আবু নাইম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন; জনাব আবুল কাশেম খান, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক, ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপ ও প্রভাষক, বাংলা বিভাগ এবং জনাব ফয়েজ আহমদ, সিনিয়র শরীরচর্চা শিক্ষক।

প্রতিনিধিদল ঢাকা কমার্স কলেজ রোভার স্কাউট গ্রুপের কার্যক্রম আরও জোরদারকরণে পূর্ণ সহায়তার আশ্বাস প্রদান করেন।

Total Views : 339