ঢাকা কমার্স কলেজের একটি আনন্দ আয়োজন বার্ষিক ফলাহার। কলেজের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের সংঘ 'ঢাকা কমার্স কলেজ কল্যাণ সংঘ' প্রতিবছর এর আয়োজন করে থাকে। কলেজের প্রতিষ্ঠাতা ইমেরিটাস অধ্যাপক প্রফেসর কাজী মো. নূরুল ইসলাম ফারুকী স্যার প্রতিষ্ঠালগ্নে এর প্রবর্তন করেন।
আজ ১ জুলাই ২০২৬ এবং ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দে ছিল এ বছরের বার্ষিক ফলাহার। ফলাহারে বাজারে সহজে প্রাপ্য ও বিলুপ্ত প্রায় অনেক ফলের আয়োজন ছিল।
বার্ষিক ফলাহার আয়োজনের উদবোধনীতে ছিলেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর মো. বাহার উল্যা ভূঁইয়া, প্রফেসর মো. আবু তালেব, কলেজ প্রতিষ্ঠাকালীন শিক্ষক মো. রমজান আলী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ; উপাধ্যক্ষ, প্রশাসন, প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন এবং ঢাকা কমার্স কলেজ কল্যাণ সংঘের বর্তমান সহ সভাপতি জনাব খন্দকার মো. হাদিউজ্জামান, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ।