১ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সহযোগী অধ্যাপক জনাব এস. এম. মেহেদী হাসান। তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ও প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন উপাধ্যক্ষ, প্রশাসন। একই সাথে বিদায়ী চেয়ারম্যান ড. ইসরাত মেরিনকেও অভিনন্দন জানানো হয়।
পরে নবনিযুক্ত চেয়ারম্যানকে অভিনন্দন জানান তার বিভাগের সহকর্মীবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলা বিভাগের প্রথম চেয়ারম্যান প্রফেসর মো. রমজান আলী।