DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
১ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে `ঢাকা কমার্স কলেজ দিবস` উদযাপিত হয়।

১ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে `ঢাকা কমার্স কলেজ দিবস` উদযাপিত হয়।

১ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে 'ঢাকা কমার্স কলেজ দিবস' উদযাপিত হয়। ১৯৮৯ সালের এই দিনে কলেজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

'ঢাকা কমার্স কলেজ দিবস' উপলক্ষ্যে বিভিন্ন আয়োজনের প্রথম পর্বে সকাল ৮.৩০ মিনিটে কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‍্যালি মিরপুর ১ নং গোলচত্বর পর্যন্ত প্রদক্ষিণ করে। কলেজের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল অত্যন্ত চমৎকার। র‍্যালি উদবোধন করেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস।

সকাল ৯.৩০মিনিটে পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে আয়োজনের দ্বিতীয় পর্ব স্মৃতিচারণ অনুষ্ঠান শুরু হয়। এরপর জাতীয় সংগীত ও কলেজ সংগীত পরিবেশন করে ঢাকা কমার্স কলেজ সংগীত ক্লাব। অতিথিবৃন্দের আসন গ্রহণের পর শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা কমার্স কলেজের ৩৭তম জন্মদিবসের কেক কাটা হয়।

স্মৃতিচারণ পর্বে কলেজের গৌরবোজ্জ্বল অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ বিষয়ে স্মৃতিচারণ করা হয়। এই পর্বের মধ্যমণি ছিলেন ঢাকা কমার্স কলেজের স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা ইমেরিটাস অধ্যাপক প্রফেসর কাজী মো. নূরুল ইসলাম ফারুকী স্যার। তাঁর উপস্থিতিতে স্মৃতিচারণ করেন কলেজ গভর্নিং বডির সদস্য প্রফেসর শামসুন নাহার ফারুকী, প্রফেসর মো. বাহার উল্যা ভূঁইয়া, প্রফেসর মো. আবু তালেব, প্রফেসর ড. মোহাম্মদ নুরুন্নবী।

এছাড়াও স্মৃতিচারণ করেন সিনিয়র শিক্ষক প্রফেসর সাদিক মো. সেলিম, প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন, ঢাকা কমার্স কলেজ দিবস ২০২৬ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর মো. ইউনুছ হাওলাদার, কলেজের প্রথম শিক্ষার্থী প্রফেসর মোহাম্মদ মোশারেফ হোসেন, কলেজের প্রথম ছাত্রী সহযোগী অধ্যাপক মাসুদা খানম এবং অফিস সহকারী আলী আহাম্মদ।

অপরাহ্নে এই দিবস উপলক্ষ্যে কলেজ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপন পর্বে উপস্থিত ছিলেন কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর জাহিদ হোসেন শিকদার।

স্মৃতিচারণ পর্ব সঞ্চালনা করেন রেজাউল আহমেদ, সহযোগী অধ্যাপক এবং তাসনুভা শারমিন, সহকারী অধ্যাপক। বিশেষ দোয়া পরিচালনা করেন প্রফেসর মো. আব্দুল খালেক।

Total Views : 19