ঢাকা কমার্স কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক এবং অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান মরহুমা প্রফেসর রওনাক আরা বেগম এর স্মরণে আজ কলেজের প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স কক্ষে দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য গত ২ জুলাই তিনি ইন্তেকাল করেন।
সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর উপস্থিতিতে স্মৃতিচারণ করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন; প্রফেসর সাদিক মো. সেলিম, ইংরেজি বিভাগ, প্রফেসর কাজী সায়মা বিনতে ফারুকী, ব্যবস্থাপনা বিভাগ; জনাব আহমেদ আহসান হাবীব, অর্থনীতি বিভাগ এবং মরহুমার ছেলে ডা. ফিদা মাহরিন অনিন্দ্য।
দোয়া পরিচালনা করেন প্রফেসর মো. আব্দুল খালেক, পরিসংখ্যান বিভাগ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মরহুমার স্বামী ডা. আব্দুর রহমান।