DCC LOGO
DHAKA COMMERCE COLLEGE
Self Financed, Free from Politics & Smoking
College Code : 1375 | EIIN : 108207 | NU Code : 6438
১৪ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের `১ম এমপ্লয়িজ ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম-২০২৬` প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার ....

১৪ জুলাই ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজের `১ম এমপ্লয়িজ ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম-২০২৬` প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার ....

১৪ জুলাই ২০২৬ তারিখে  ঢাকা কমার্স কলেজের  '১ম এমপ্লয়িজ  ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম-২০২৬” প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স  হলে অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উপ প্রশাসনিক কর্মকর্তা জনাব মো. আব্বাস উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন  ঢাকা কমার্স কলেজের উপাধ্যক্ষ, প্রশাসন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন।  কলেজের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে আয়োজিত এই প্রোগ্রামে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য ও প্রতিষ্ঠিত কোম্পানি আকিজ ভেঞ্চার গ্রুপের হেড অব এইচ আর জনাব জাহিদ রহমান। তিনি ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রামে কর্মকর্তা-কর্মচারীদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, ড্রেসকোড, আচার-আচরণ, আঞ্চলিক ভাষার পরিবর্তে শুদ্ধ-মার্জিত ভাষার ব্যবহার, সততা ও নিষ্ঠা , নৈতিকতা ও মূল্যবোধ এবং সহকর্মীদের সাথে পারস্পরিক আচরণ ও সম্পর্কের ওপর জোর দেন। তিনি তার ট্রেনিং সেশনে বিশেষ করে তথ্য প্রযুক্তি বিষয়ক জ্ঞান, প্রতিষ্ঠানের বিভিন্ন  তথ্যের গোপনীয়তা, কর্তৃপক্ষের প্রতি যথাযথ আনুগত্য এবং রাষ্ট্রীয় আইন-কানুন ও নিয়ম- নীতির প্রতি শ্রদ্ধার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। 

কলেজের সকল পর্যায়ের  কর্মকর্তা-কর্মচারীর পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও সেবার মান উন্নয়নের মাধ্যমে ক্যাম্পাসে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশ বজায় রাখার উদ্দেশ্যেই প্রথম বারের মতো এই ওরিয়েন্টেশন ও ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করা হয়।

প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্ব শেষে  ঢাকা কমার্স কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ এর মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

Total Views : 28