মাদকের কুফল এবং কিশোর গ্যাং এর অপতৎপরতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনায় এবং ঢাকা কমার্স কলেজের উদ্যোগে আজ ২৯ এপ্রিল ২০২৬ তারিখে প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স কক্ষে 'মাদকবিরোধী সেমিনার' অনুষ্ঠিত হয়।
একাদশ শ্রেণির শিক্ষার্থী তানজিল নূর রাফার কোরআন তেলাওয়াতের পর অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক সচিব এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিল্লাহ।
মাদকের ভয়ংকর কুফল, বিস্তার, প্রতিরোধ ও প্রতিকার নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. ফারিজা আদনান উপমা, এমবিবিএস, ডিডিডি, এমসিপিএস, এফসিপিএস। এই বিষয়ে আরও বক্তব্য প্রদান করেন ডা. আবু মো.আদনান, মেডিকেল অফিসার, ঢাকা কমার্স কলেজ।
মাদকের বিস্তার রোধ এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা প্রতিরোধ নিয়ে শিক্ষার্থীদের প্রতি নির্দেশনামূলক বক্তব্য রাখেন সেমিনারের প্রধান অতিথি জনাব মো. মোস্তাক সরকার, উপ পুলিশ কমিশনার, মিরপুর বিভাগ, ডিএমপি, ঢাকা।
অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন এবং শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।
সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)।
উল্লেখ্য, মাদকের কুফল এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে ঢাকা কমার্স কলেজ সমাজকল্যাণ ক্লাব এবং এর মডারেটর ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব অনুপম বিশ্বাসের তত্ত্বাবধানে প্রফেসর কাজী ফারুকী ভবনের নিচতলার হলরুমে চলছে দেয়ালিকা প্রদর্শনী। প্রদর্শনী চলবে আগামীকালও। এছাড়াও ফিল্ম ও ড্রামা ক্লাবের উদ্যোগে এই বিষয়ে একই স্থানে আগামীকাল দুপুর ১.১৫ থেকে প্রদর্শিত হবে বিশেষ চলচিত্র।