মাদকের কুফল এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতা নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা এবং ঢাকা কমার্স কলেজের উদোগে আয়োজিত মাদক ও কিশোর গ্যাং বিরোধী নানা কর্মশালার মধ্যে আজ ছিল মাদক বিরোধী 'চলচিত্র প্রদর্শনী।'
এ উপলক্ষ্যে আজ ৩০ এপ্রিল ২০২৬ তারিখে প্রফেসর কাজী ফারুকী ভবনের ১১ তলার কনফারেন্স কক্ষে শিক্ষার্থীদের উপস্থিতিতে মাদকের ভয়াবহ বিস্তার ও এর প্রভাব নিয়ে চলচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও আবৃত্তি, একক অভিনয় ও সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মাদকমুক্ত একটি সুন্দর পৃথিবী নির্মাণের প্রত্যয় ব্যক্ত হয়।
অনুষ্ঠান শুরুতে মাদকের ভয়াবহতা ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতা হতে শিক্ষার্থীদের করণীয় নিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এবং প্রফেসর আবু নাইম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ, প্রশাসন।
ঢাকা কমার্স কলেজ ফিল্ম এন্ড ড্রামা ক্লাবের ব্যবস্থাপনায় 'চলচিত্র প্রদর্শনী' অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন ক্লাব মডারেটর ড. শবনম নাহিদ স্বাতী, সহযোগী অধ্যাপক, অর্থনীতি বিভাগ এবং কো-মডারেটর জনাব এ.এস.এম আসাদুর রহমান, প্রভাষক, রসায়ন বিভাগ। অনুষ্ঠানে সাংস্কৃতিক কমিটির আহবায়ক জনাব হাফিজা শারমিন, শিক্ষক সচিব জনাব আব্দুল্লাহীল বাকী বিল্লাহ, শিক্ষার্থী উপদেষ্টাগণ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই উপলক্ষ্যে প্রফেসর কাজী ফারুকী ভবনের নিচতলার হল রুমে 'দেয়ালিকা প্রদর্শনী' চলছে। এটি চলবে আগামী ৭ তারিখ পর্যন্ত প্রতিদিন সকাল ৭.৩০ থেকে ৭.৫০; ১০.২০-১০.৪৫ ও ১.১০ থেকে ১.৫০ পর্যন্ত।