মার্গারিটা মামুন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান রিদমিক জিমন্যাস্ট। ২০১৬ রিও অলিম্পিকে তিনি অল অ্যারাউন্ড চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক জয় করেন। বাংলাদেশ ভ্রমণে তার শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে আজ ৯ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ পরিদর্শনে আসেন। তিনি কলেজের গার্লস স্পোর্টস টিমের সাথে লোকজ খেলায় অংশগ্রহণ করেন। তিনি অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয়; উপাধ্যক্ষ, প্রশাসন স্যার এবং কলেজের সিনিয়র শারীরিক শিক্ষক জনাব ফয়েজ আহমদের সাথে সাক্ষাৎ করেন।