আজ ১৭ রমজান ১৪৪৭ হিজরি (৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ) এ ঢাকা কমার্স কলেজের বার্ষিক ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে কলেজে অডিটোরিয়ামে। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য সদস্য৷ আরও উপস্থিত ছিলেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয় এবং উপাধ্যক্ষ, প্রশাসন মহোদয়। ইফতার মাহফিলে যোগদান করেন কলেজের বিভিন্ন বিভাগের সকল শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী। ইফতারের পূর্বে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া পরিচালনা করেন কলেজ মসজিদের ইমাম সাহেব। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী বিল্লাহ্, সহযোগী অধ্যাপক, অর্থনৈতিক বিভাগ ও আহবায়ক, ইফতার মাহফিল আয়োজন কমিটি