আজ ২৬ মার্চ ২০২৬ তারিখে যথাযোগ্য মর্যাদায় ঢাকা কমার্স কলেজে মহান স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপন করা হয়। এ উপলক্ষ্যে সকাল ৯ টায় কলেজ প্রাঙ্গনে জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)। এ সময় গার্ড অব অনার প্রদান করে বিএনসিসি সদস্যবৃন্দ। স্বাধীনতা দিবস ২০২৬ উদযাপনে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধিগণ এবং অন্যান্য শিক্ষকগণ। এছাড়া, গতকাল ২৫ মার্চ ২০২৬ তারিখে গণহত্যা দিবস উপলক্ষ্যে মহান মুক্তিযুদ্ধের সকল শহিদের জন্য কলেজ নামাজ ঘরে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।