বাংলাদেশ থ্রোবল ফেডারেশনের আয়োজনে এবং ঢাকা কমার্স কলেজের সহযোগিতায় স্বাধীনতা দিবস থ্রোবল প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয় ৬ ও ৭ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা কমার্স কলেজ কোয়ার্টার মাঠে। এই উপলক্ষ্যে 'স্বাধীনতা দিবস থ্রোবল প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৬ উদবোধন ও সমাপনী অনুষ্ঠান' সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. কাজী ফয়েজ আহাম্মদ, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ঢাকা কমার্স কলেজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর আবু নাঈম মো. মোজাম্মেল হোসেন, উপাধ্যক্ষ (প্রশাসন), ঢাকা কমার্স কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝর্না আক্তার, কাউন্সিলর (৯,১০,১১), সংরক্ষিত মহিলা আসন, মিরপুর, ঢাকা ও সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড রক বল ফেডারেশন।
সার্বিক পরিচালনায় ছিলেন বি. এম. সহিদুজ্জামান, ডিরেক্টর, সাউথ এশিয়ান থ্রোবল ফেডারেশন ও প্রধান প্রশিক্ষক, বাংলাদেশ জাতীয় থ্রোবল দল এবং মোহাম্মদ দ্বীন ইসলাম, সহ-সভাপতি, বাংলাদেশ থ্রোবল অ্যাসোসিয়েশন ও প্যারাথ্রোবল অ্যাসোসিয়েশন এবং সহকারী সাধারণ সম্পাদক, সাউথ এশিয়ান থ্রোবল ফেডারেশন।
খেলা পরিচালনায় এবং সার্বিক সহযোগিতায় ছিলেন ঢাকা কমার্স কলেজের সিনিয়র শরীরচর্চা শিক্ষক ফয়েজ আহমেদ।